IQNA

বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের দ্বিতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিচারকদের নাম ঘোষণা

13:51 - October 29, 2008
সংবাদ: 1702285
বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের দ্বিতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় লেবানন, সিরিয়া, মিশর, ফিলিপাইন ও ইরান থেকে বিচারকমন্ডলীর সদস্য নির্বাচন করা হয়েছে।
ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের দ্বিতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ইরানের বিশিষ্ট কোরআন বিশেষজ্ঞ ও ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আব্বাস সোলাইমানী বিচারকমন্ডলীর সভাপতি নির্বাচিত হয়েছেন। অধ্যাপক আব্বাস সোলাইমানী ছাড়াও ইরান থেকে আরো যারা এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন তারা হলেন, অধ্যাপক আহমাদ আবুল কসেমী, অধ্যাপক গোলাম রেজা শহ মিভে, অধ্যাপক হামিদ রেজা মোস্তাফিদ, অধ্যাপক মোহসেনে মোসাভি, অধ্যাপক মোহাম্মদ হজ আবুল কসেমী, অধ্যাপক শাহরিয়রপুর হিজগর, অধ্যাপক হাবিব মোহেক্কম, অধ্যাপক আলী সারবী ও অধ্যাপক কারিমে দৌলাতী ।এছাড়া এই প্রতিযোগিতায় বিদেশী বিচারক হিসেবে যারা নিয়োগ প্রাপ্ত হয়েছেন তারা হলেন, লেবানন থেকে অধ্যাপক হোসাইন হামেদন, সিরিয়া থেকে আনাস আল দুআমানে, ফিলিপাইন থেকে অধ্যাপক আব্দুল বাসেত ইমাম তোমারা, মিশর থেকে অধ্যাপক আবুল এইনিন শাআইশা, অধ্যাপক আহমাদ আহমাদ নাঈনে ও অধ্যাপক হালামী জামাল। # 312323
captcha