IQNA

23:17 - November 01, 2008
সংবাদ: 1703221

ইরাকে পবিত্র কোরআন প্রতিযোগিতা

ইরাকের রাজধানী বাগদাদে বৃহস্পতিবার থেকে পবিত্র কোরআনের তেলওয়াত ও হেফয প্রতিযোগিতা শুরু হয়েছে ।

ইরাকের সরকারী বার্তাসংস্থা ওনা এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরাকের রাজধানী বাগদাদে শুরু হওয়া পবিত্র কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী নূরী আল মালেকী গুরুত্বারোপ করে বলেন, পবিত্র কোরআনের এই তেলাওয়াত ও হেফয প্রতিযোগিতা কোরআন শিক্ষার প্রতি দেশের তরুন ও যুবসমাজকে আরো উৎসাহিত করবে। তিনি এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করার জন্য আয়োজক কমিটির প্রশংসা করার পাশাপাশি দেশে যেকোন ধরনের ধর্মীয় কাজে তার সরকারের সর্বাত্মক সহযোগিতার কথা ঘোষণা করেন। # 313433
captcha