IQNA

15:57 - November 15, 2008
সংবাদ: 1708462

ইয়ামেনে কোরআন প্রতিযোগিতার সমাপ্তী

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শুক্রবার ইয়ামেনের তাজ শহরে ৯ম কোরআন প্রতিযোগিতা শেষ হয়েছে ।

ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইয়ামেনের তাজ শহরের গভর্ণর ও দেশটির কোরআন শিক্ষাকেন্দ্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে শুক্রবার ৯ম কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইয়ামেনের তাজ শহরের গভর্ণর বলেন, ইয়ামেনের যুব প্রজন্মকে পবিত্র কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশটির জনগণের মাঝে পবিত্র কোরআন শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য । ইয়ামেনের পবিত্র কোরআন ও হাদিসের গবেষণামূলক সংগঠন মাঅয এর উদ্যোগে গত ৮ নভেম্বর দেশটির তাজ শহরে ৯ ম কোরআন প্রতিযোগিতা শুরু হয় । এই প্রতিযোগিতায় দেশের ১৫ প্রদেশের ১২৮ জন পবিত্র কোরআনের হাফেজ তিনটি বিভাগে পবিত্র কোরআনের ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা হেফজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। # 320382
captcha