ফরাসী বার্তাসংস্থা এ এফ পি জানিয়েছে, ইউরোপে ইসলামী মিডিয়া চালু করার লক্ষ্যে ইউরোপের মুসলিম নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্বদের অংশগ্রহণের ম্ধ্যদিয়ে শুক্রবার স্পেনের রাজধানী মাদ্রিদে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে । বৈঠকে অংশগ্রহণকারী ফ্রান্সের ইসলামী সংবাদ মাধ্যম সাফির নিউজের পরিচালক মোহাম্মদ কলিন সাংবাদিকদেরকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসলাম সম্পর্কে যেকোন ভুল ধারনার অবসান ঘটিয়ে ইউরোপীয় জনগণের মাঝে প্রকৃত ইসলামকে সঠিকভাবে উপস্থাপন করাই ইউরোপে ইসলামী গণমাধ্যম চালু করার মূল লক্ষ্য । উল্লেখ্য ইউরোপে বর্তমানে অন্তত : ২০ মিলিয়ন মুসলমান বসবাস করছে এবং এদেরমধ্যে সবচেয়ে বেশি মুসলমান রয়েছে ফ্রান্সে । দেশটিতে বর্তমানে মুসলমানের সংখ্যা প্রায় ৫ মিলিয়ন । # 320482