তথ্য সর্বরাহ কারী সংস্থা `` Khabrein '' এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফ্রান্স সরকারের সহায়তায় এ বছর ৫০ হাজারেরও বেশি ফরাসী মুসলমান হজ্ব পালন করবেন বলে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রনালয় সূত্র জানিয়েছে । সূত্র আরো জানিয়েছে পবিত্র হজ্বকে সামনে রেখে ফ্রান্স সরকার এরইমধ্যে হাজীদের জন্য ৫০হাজারেরও বেশি দিকনির্দেশণামূল বই প্রকাশ করেছে । ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্রের সচিব ফ্রেড্রিক দেজনিউ বলেছেন , ফ্রান্সের ইসলামী সংগঠনগুলোর পাশাপাশি দেশের কয়েকটি মন্ত্রনালয় হজ্ব পালনকারীদের সবধরনের সহায়তা দিতে তাদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে । ফ্রান্স সরকারের পররাষ্ট্রমন্ত্রনালয় আরো জানিয়েছে, ফ্রান্সের মুসলমানদের হ্জ্বযাত্রা শুরুর পর থেকে পবিত্র হজ্ব পালনের সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়া পযর্ন্ত হাজীদের প্রতি ফ্রান্স সরকারের এ সহযোগিতা অব্যাহত থাকবে । আগামী ১ লা ডিসেম্বর থেকে ফ্রান্সের মুসলমানরা হজ্ব যাত্রা শুরু করবেন। # 322883