IQNA

14:30 - January 12, 2009
সংবাদ: 1730003

মালয়েশিয়ায় তৃতীয় ইসলামী অর্থনৈতিক সম্মেলন

মালয়েশিয়ার রাজধানী কূয়ালালামপুরে আজ থেকে চার দিনব্যাপী তৃতীয় ইসলামী অর্থনৈতিক সম্মেলন শুরু হয়েছে ।

মালয়েশিয়ার সংবাদ সংস্থা ‘বারনামা’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মালয়েশিয়ার উপ প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষনের মধ্য দিয়ে আজ কুয়ালালামপুরে চার দিনব্যাপী তৃতীয় ইসলামী অর্থনৈতিক সম্মেলন শুরু হয়েছে । ইসলামী সমাজ বিশেষকরে মালয়েশিয়াসহ দক্ষিণপূর্ব এশিয়ার ইসলামী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করাই এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য ।মালয়েশিয়ার ইসলামী পরিষদ ও ইসলামী অর্থনৈতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে ইসলামী সমাজের উন্নয়নের উপায় নিয়ে ৩৫ টি প্রবন্ধ উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে ।আগামী বৃহস্পতিবার এই সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে । # 346531
captcha