IQNA

গাজায় ইসরাইলী হামলার প্রকৃত অবস্থা ফলাও করে প্রচার করার জন্য আরব গণমাধ্যমগুলোর প্রতি সৌদি আরবের আহবান

14:33 - January 12, 2009
সংবাদ: 1730005
সৌদি আরবের প্রচার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অমানবিক হামলার প্রকৃত অবস্থা ফলাও করে প্রচার করার জন্য আরব গণমাধ্যমগুলোর প্রতি আহবান জানিয়েছে ।
সংযুক্ত আরব আমিরাতের সরকারী বার্তাসংস্থা WAM এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদি আরবের প্রচার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আইয়্যদ আমিন মাদানী জেদ্দায় অনুষ্ঠিত আরব বেতার ইউনিয়নের ২৮ তম সাধারন সম্মেলনে দেয়া ভাষণে বলেন, ইসরাইলী সেনারা ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালিয়ে সেখানকার নিরপারাধ মানুষের উপর যেভাবে নির্মম গণহত্যা চালাচ্ছে আরব গণমাধ্যমগুলোর উচিত গাজার বর্তমান এই করুণ পরিস্থিতি আরব জাহানসহ বিশ্বের মানুষের কাছে তুলে ধরা। তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইলী সেনারা গাজার নিরপরাধ মানুষকে হত্যার জন্য অত্যাধুনিক মারনাস্ত্র ব্যবহার করেই ক্ষান্ত হয়নি সেইসাথে গাজার অসহায় মানুষের কাছে মানবিক সাহায্য পৌছে দেয়ার পথ বন্ধ করে দিয়ে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে । এমনকি দখলদার ইসরাইলী সেনারা গাজায় সাংবাদিকদেরকেও প্রবেশ করতে দিচ্ছে না ।তিনি ইসরাইলী সেনাদের এই ন্যাক্কারজনক পদক্ষেপের নিন্দা জানিয়ে গাজায় মানবিক বিপর্যয়ের প্রকৃত চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরার ক্ষেত্রে প্রয়োজনী পদক্ষেপে গ্রহণ করার জন্য গণমাধ্যমগুলোর প্রতি আহবান জানান। # 346457
captcha