IQNA

শুধুমাত্র মুখের ভাষায় গাজায় ইসরাইলী অপরাধযজ্ঞের নিন্দা জানানো যথেষ্ট নয় : আয়াতুল্লাহ বাশির নাজাফি

9:46 - January 13, 2009
সংবাদ: 1730264
বিশিষ্ট শিয়া আলেম আয়াতুল্লাহ বাশির নাজাফি বলেছেন, গাজায় ইসরাইলের বর্বর অপরাধযজ্ঞের ব্যাপারে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের নিন্দা জ্ঞাপন যথেষ্ট নয় ।
তথ্যকেন্দ্র ‘ইরাকের আওয়াজ’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরানের বিশিষ্ট শিয়া আলেম আয়াতুল্লাহ বাশির নাজাফি সোমবার এক বিবৃতিতে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলী সেনারা ফিলিস্তিনের গাজায় যখন নৃশংসভাবে গণহত্যা চালাচ্ছে তখন মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের পক্ষ থেকে দখলদার ইসরাইলী সেনাদের এই বর্বর অপরাধযজ্ঞের নিন্দা জানানোই যথেষ্ট নয় ।তিনি গুরুত্বারোপ করে বলেন, নির্যাতিত ও মজলুম মানুষের প্রতি সর্বাত্মক সমর্থন ও সহায়তা দেয়া প্রতিটি মুসলমানের ইমানী দায়িত্ব। তিনি আরো বলেন, ইহুদিবাদীরা মধ্যপ্রাচ্যে ইসরাইল নামের একটি অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর থেকে এ পর্যন্ত বহু নিরপরাধ মানুষের রক্ত ঝরিয়েছে এবং তাদের কাছে মানুষের সম্মান ও মর্যাদার কোন মূল্য নেই ।আয়াতুল্লাহ বাশির নাজাফি তার বিবৃতিতে আরো বলেন, ইহুদিবাদী সেনারা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ব্যাপক বিধ্বংসী মারনাস্ত্র ব্যবহার করে গাজার নিরপরাধ বেসামরিক জনগণকে নির্মমভাবে হত্যা করছে যা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্গন। তিনি আরো বলেন, দখলদার ইসরাইলী সেনাদের ধ্বংসাত্মক ও অমানবিক হামলার হাত থেকে গাজার নারী, শিশু ও বৃদ্ধ কেউই রেহায় পাচ্ছে না । এমনকি তারা গাজার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও হাসপাতালগুলোর উপরও নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ।এ অবস্থায় গাজায় ইসরাইলের এই অমানবিক হামলা অবিলম্বে বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান ।# 347172
captcha