পাকিস্তানের জামাআতে ইসলামীর আমীর কাজী হোসাইন আহমাদ বলেছেন, ফিলিস্তিনের গাজার নিরপরাধ মানুষের উপর ইসরাইলের নির্বিচার গণহত্যার ব্যাপারে এক শ্রেণীর মুসলমান ও আন্তর্জাতিক সংগঠনগুলোর নিরব ভূমিকা সত্যি লজ্জাজনক ।
তথ্যকেন্দ্র ‘‘ Online News’’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, পাকিস্তানের জামায়াতে ইসলামীর আমীর কাজী হোসাইন আহমাদ রবিবার ইসলামাবাদে ইসরাইলের অব্যাহত অপরাধযজ্ঞের বিরুদ্ধে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে গাজার নিরপরাধ মানুষের উপর ইসরাইলের নির্বিচার গণহত্যার ব্যাপারে এক শ্রেণীর মুসলমান ও আন্তর্জাতিক সংগঠনগুলোর নিরব ভূমিকাকে লজ্জাজনক হিসেবে আখ্যায়িত করে বলেন, ইসলামী আন্দোলনগুলোর উচিত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে ইসরাইলের আগ্রাসন থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকাকে মুক্ত করার চেষ্টা করা । তিনি জিহাদকে ইসরাইলের অব্যাহত অপরাধযজ্ঞ মোকাবেলার একমাত্র উপায় হিসেবে উল্লেখ্য করে গাজার মজলুম মানুষের সহায়তায় মুসলিম মুজাহিদের প্রস্তুতি গ্রহণের উপর গুরুত্বারোপ করে বলেন, শুধুমাত্র বিক্ষোভ সমাবেশ করে ও শ্লোগান দিয়ে গাজা সংকটের সমাধান সম্ভব নয় । তাই তিনি এই সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য মুসলিম উম্মার প্রতি আহবান জানান । একই সাথে তিনি মার্কিনযুক্তরাষ্ট্রকে খুশি করানোর চেষ্টা না করে গাজায় জরুরী সাহায্য পাঠানোর একমাত্র পথ রাফা ক্রসিংপয়েন্ট খুলে দেয়ার জন্য মিশরের প্রতি আহবান জানান। # 347105