IQNA

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলার প্রকৃত খবর প্রচারের ব্যাপারে আরব টিভি চ্যানেলগুলো ঐক্যবদ্ধ

14:22 - January 13, 2009
সংবাদ: 1730545
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অব্যাহত গণহত্যার ব্যাপারে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর পক্ষপাতমূলক খবর প্রচারের জবাবে আরব টিভি চ্যানেলগুলো ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করেছে
তথ্যকেন্দ্র নেইল এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানয়েছে,
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত হত্যাযজ্ঞের ব্যাপারে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর পক্ষপাতমূলক খবর প্রচারের জবাবে আরব টিভি চ্যানেলগুলো গাজার প্রকৃত অবস্থা ফলাও করে প্রচার করার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে বলে আরব সাংবাদিক ফোরামের সচিব ইব্রাহীম আবুরেকজী খবর দিয়েছেন। জনাব ইব্রাহীম বলেন, এরই মধ্যে কয়েকটি বিখ্যাত আরব টিভি চ্যানেল কর্তৃপক্ষ ফিলিস্তিনের গাজার প্রকৃত পরিস্থিতি ফলাও করে প্রচার করার ব্যাপারে তাদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে ।একই সাথে আরব সাংবাদিক ফোরাম আগামী ১৬ জানুয়ারী গাজার মানুষের সাথে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার দিবস পালনের ঘোষণা দিয়েছে বলে জনাব ইব্রাহীম জানিয়েছেন । # 346898
captcha