IQNA

গাজায় ইসরাইলী হামলা বন্ধ করতে নিরাপত্তা পরিষদের ব্যর্থতায় ইহুদি ধর্মগুরুদের দুঃখ প্রকাশ

13:29 - January 14, 2009
সংবাদ: 1730998
বায়তুল মোকাদ্দাসে বসবাসরত একদল ইহুদি ধর্মগুরু গতকাল এক বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় ইসরাইলী হামলা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন ।
তথ্যকেন্দ্র ‘‘আরব অনলাইন’’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে , বায়তুল মোকাদ্দাসের ইহুদি ধর্মগুরুরা এক বিবৃতিতে গাজায় ইসরাইলী হামলা বন্ধ করতে নিরাপত্তা পরিষদের ব্যর্থতায় দুঃখ প্রকাশ করে বলেছেন, গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় এ পর্যন্ত শত শত নিরপরাধ ফিলিস্তিনী প্রাণ হারিয়েছে । বিবৃতিতে নিরাপত্তা পরিষদের ১৮৬০ নম্বর ইশতেহার উপেক্ষা করে গাজায় ইসরাইলী হামলা অব্যাহত থাকার কথা উল্লেখ্য করে বলা হয় ইসরাইলের এই অমানবিক হামলায় সাদা ফসফরাস বোমা ব্যবহার করা হচ্ছে যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বিবৃতিতে মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর এই সাদা ফসফরাস বোমা ব্যবহার না করার জন্য ইসরাইলী সেনাদের প্রতি আহবান জানানো হয় ।দখলদার ইসরাইলী সেনারা সোমবার গাজার নিরপরাধ মানুষের উপর আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ বিষাক্ত সাদা ফসফরাস বোমা ব্যবহার করে ।দখলদার সেনাদের এই বর্বর হামলায় বহু নিরিহ বেসামরিক মানুষ হতাহত হয় । গাজায় গত ১৯ দিন ধরে চলা ইসরাইলী সেনাদের বর্বর হামলায় এ পর্যন্ত ৪ হাজারেরও বেশি নিরপরাধ ফিলিস্তিনী হতাহত হয় ।# 347528
captcha