IQNA

গাজায় ইসরাইলের বর্বর অপরাধযজ্ঞে মার্কিন কংগ্রেসের সমর্থন দুঃখজনক : আয়াতুল্লাহ মোহাম্মদ এসহাক ফাইয়াজ

14:33 - January 14, 2009
সংবাদ: 1731048
বিশিষ্ট শিয়া আলেম আয়াতুল্লাহ মোহাম্মদ এসহাক ফাইয়াজ গতকাল এক বিবৃতিতে ইসরাইলের বর্বর অপরাধযজ্ঞে মার্কিন কংগ্রেসের সমর্থনকে দুঃখজনক হিসেবে উল্লেখ করে এই অমানবিক হামলার ব্যাপারে মার্কিনযুক্তরাষ্ট্রের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন ।
তথ্যকেন্দ্র ইরাকের আওয়াজ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশিষ্ট শিয়া আলেম আয়াতুল্লাহ মোহাম্মদ এসহাক ফাইয়াজ গতকাল এক বিবৃতিতে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর হত্যাযজ্ঞের প্রতি সমর্থন জানিয়ে মার্কিন কংগ্রেসের ইশতেহার প্রকাশ করাকে অত্যন্ত লজ্জাজনক হিসেবে বর্ণনা করেছেন । জনাব ফাইয়াজ বলেন, ফিলিস্তিনের নিরপরাধ মানুষের উপর ইসরাইলের অব্যাহত অপরাধযজ্ঞের ব্যাপারে আমেরিকাসহ আন্তর্জাতিক সমাজ নিরব থাকলেও ফিলিস্তিনীরা যদি নিজেদের জীবন বাঁচাতে ইসরাইরের বর্বর হামলার প্রতিবাদ করে তখন তাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা হয় ।তিনি আমেরিকা ও আন্তর্জাতিক সমাজের এই অন্যায় নীতির সমালোচনা করে বলেন ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত গণহত্যা ও পাশবিক নির্যাতন বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা বিশ্ব সমাজ বিশেষকরে আরব ও ইসলামী দেশগুলোর নৈতিক দায়িত্ব । # 347660
captcha