IQNA

মিয়ানমারে খ্রিষ্টান ও মুসলমানদের উপর সেদেশের সামরিক সরকারের নয়া বিধিনিষেধ

13:09 - January 15, 2009
সংবাদ: 1731327
মিয়ানমার সরকার সেদেশের আবাসিক এলাকায় খ্রিষ্টান ও মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান পালনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ।
‘‘News Asia’’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, নিয়ানমারের ধর্মমন্ত্রনালয় সেদেশের আবাসিক এলাকাগুলোতে যেকোন সামষ্ঠিক ধর্মীয় কার্যক্রম বিশেষকরে জামায়াতে নামাজ আদায়, কোরআন বা ইঞ্জিল পাঠ ও ধর্মীয় ক্লাস বা আলোচনার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ।মিয়ানমারের সামরিক সরকার এর আগে সেদেশে মসজিদ নির্মানের উপরও নিষেধাজ্ঞা আরোপ করে । এমনকি দেশটিতে যেসব মসজিদ রয়েছে সেখানেও ধর্মীয় ইবাদত বন্দেগীর ক্ষেত্রে রয়েছে নানা সীমাবদ্ধতা ।দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের মোট জনসংখ্যার শতকরা ৯০ ভাগ বৌদ্ধ, ৫ ভাগ খ্রিষ্টান ও প্রায় ৪ ভাগ মুসলমান ।# 348147
captcha