IQNA

কূয়েতে মহিলাদের জাতীয় পর্যায়ের কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

13:11 - January 15, 2009
সংবাদ: 1731331
কূয়েতে মহিলাদের জাতীয় পর্যায়ের কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে গতকাল পুরস্কার বিতরণ করা হয়েছে ।
কূয়েতের সরকারী বার্তাসংস্থা ‘kuna’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কূয়েতের কাদিসা শহরে গতকাল মহিলাদের প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের কোরআন প্রতিযোগিতায় ১৩ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে । গত ২ থেকে ৫ জানুয়ারী কূয়েতের কাদিসা শহরে মহিলাদের এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এই প্রতিযোগিতায় ১১৭ জন মহিলা কোরআনের হাফেজ ও ক্বারী পবিত্র কোরআনের ৫ পারা, ৪ পারা, ৩ পারা, ২ পারা ও ১ পারা হেফজ ও ক্বেরাআত প্রতিযোগিতায় অংশ নেন ।# 348329
captcha