IQNA

ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়ে কূয়েতে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

11:42 - January 18, 2009
সংবাদ: 1732420
ফিলিস্তিনের গাজা সংকট নিরসনের উপায় নিয়ে শুক্রবার কূয়েতে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
কূয়েতের সরকারী বার্তাসংস্থা ( Kuna ) এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের গাজা সংকট নিরসনের উপায় নিয়ে শুক্রবার কূয়েতে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে । বৈঠকে গাজায় ইসরাইলের অব্যাহত নৃশংস গণহত্যা ব্ন্ধ করতে জরুরী ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে আলোচনা করা হয় । এছাড়া এই বৈঠকে গাজার বিপর্যস্ত মানুষের কাছে দ্রুত মানবিক সাহায্য পৌছে দেয়ার পাশাপাশি দখলদার ইসরাইলী সেনাদের বর্বর হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা পুর্নগঠনের উপায় নিয়ে আলোচনা করা হয় । একইসাথে এই বৈঠকে গাজায় ইসরাইলের অব্যাহত বর্বব আগ্রাসন মোকাবেলায় দল, মত নির্বিশেষে সকল ফিলিস্তিনীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয় । # 349037
captcha