তথ্যকেন্দ্র ‘রয়টার্স আল আরাবিয়ে’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশ্বের ক্যাথোলিক খ্রিষ্টান নেতা পোপ ষোড়শ বেনেডিক্ট শুক্রবার ভিয়েনায় ইরানী ক্যাথোলিক খ্রিষ্টান ধর্মযাজকদের সাথে এক বৈঠকে বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় ইরানের শক্তি ও সামর্থকে কাজে লাগাতে হবে। তিনি আরো বলেন, যারাই বিশ্ব শান্তির জন্য চেষ্টা করবে তাদের প্রতি ক্যাথোলিক খ্রিষ্টানদের সমর্থন অব্যাহত থাকবে । তিনি ইরানকে মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তির সিড়ি হিসেবে উল্লেখ করে বলেন, দেশটি মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে । পোপ বেনেডিক্ট তার বক্তব্যের শেষাংশে ইরান সরকারের সাথে সুসম্পর্ক বজায় রেখে দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে এক যোগে কাজ করতে ইরানের সংখ্যালঘু ক্যাথলোকি খ্রিষ্টানদেরকে উৎসাহিত করার জন্য দেশটির খ্রিষ্টান ধর্মযাজকদের প্রতি আহবান জানান। # 349687