তথ্যকেন্দ্র ‘ইরাকের আওয়াজ’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরাকের বিশিষ্ট শিয়া আলেম আয়াতুল্লাহ কাসেমুলতানী শুক্রবার নাজাফ শরীফে দেয়া এক বিবৃতিতে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অবমানবিক হামলার প্রতিবাদে ভেনিজুয়েলা থেকে ইসরাইলী রাষ্ট্রদূতের বহিস্কারকে সাহসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, প্রেসিডেন্ট হগোচাভেজের এই পদক্ষেপ আরব ও ইসলামী উম্মার ব্যাপক প্রশংসা কুড়িয়েছে । তিনি ইসরাইলকে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক সমাজের নিরব ভূমিকার ফলে নারী, শিশু ও বৃদ্ধসহ গাজার নিরপরাধ মানুষকে আজ ইসরাইলী হায়নাদের হাতে নির্মমভাবে প্রাণ হারাতে হচ্ছে। তিনি গাজায় ইসরাইলের ভয়াবহ হামলার ব্যাপারে কোন কোন আরব দেশের অবস্থানে বিষ্ময় প্রকাশ করে গাজার যুদ্ধকে ইসরাইলের সাথে সরাসরি মুসলমানদের যুদ্ধ বলে বর্ণনা করেন। # 349106