বার্তাসংস্থা ‘দি নিউজ’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, পাকিস্তানের ধর্মমন্ত্রী হামিদ সাইদ কাজেমী শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানে পবিত্র কোরআন প্রকাশের ক্ষেত্রে নিম্ন মানের কাগজের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা বলেন, যারা এই নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাকিস্তানের আইন অনুযায়ী পবিত্র কোরআন প্রকাশের ক্ষেত্রে নিম্নমানের কাগজ ব্যবহারের অপরাধে সর্বোচ্চ ৩ বছর কারাদন্ড ও ৫ হাজার রুপি জরিমানার বিধান রয়েছে । তবে এই জরিমানার পরিমান বৃদ্ধি করে ৫০ হাজার রুপি করা হবে বলে জানানো হয়েছে। # 349623