IQNA

13:49 - January 19, 2009
সংবাদ: 1733010

ইরান ও ইয়ামেনের আহবানে ও আই সির জরুরী বৈঠক

যুদ্ধ বিধ্বস্ত গাজার অসহায় মানুষের মাঝে ত্রান তৎপরতা জোরদার ও গাজা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে ইরান ও ইয়ামেনের আহবানে ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সির জরুরী বৈঠক অনুষ্ঠিত হবে ।

সৌদি দৈনিক ‘আক্কজ’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ও আই সির মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ফিলিস্তিনের গাজা সংকট নিয়ে পর্যালোচনার লক্ষ্যে ইসলামী দেশগুলো বিশেষকরে ইরান ও ইয়ামেনের আহবানে খুব শিঘ্রই ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সির জরুরী বৈঠক অনুষ্ঠিত হবে । ও আই সির মহাসচিব আমেরিকা ও ইসরাইলের সাম্প্রতিক সামরিক চুক্তির প্রতি ইঙ্গিত করে বলেন, ফিলিস্তিনী জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এই সামরিক চুক্তি স্বাক্ষরিত হয় ।আর এই চুক্তির ভিত্তিতেই দখলদার ইহুদিবাদী ইসরাইল আধিপত্যকামী আমেরিকার প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনের গাজায় পৈশাচিক তান্ডব শুরু করে ।দখলদার ইহুদিবাদী সেনাদের এই টানা ২২ দিনের বর্বর হামলায় নারী, শিশু ও বৃদ্ধ সহ প্রায় ১২০০ ফিলিস্তিনী শহীদ ও ৬ হাজারেরও বেশি মানুষ আহত হয় । এ অবস্থায় যুদ্ধ বিধ্বস্ত গাজার বিপর্যস্ত মানুষের মাঝে ত্রান তৎপরতা জোরদারের পাশাপাশি গাজা পুনর্গঠনের উপায় নিয়ে ও আই সির জরুরী বৈঠকে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে । ও আই সির মহাসচিব তার বক্তব্যের শেষাংশে ইসরাইলের বর্বর আগ্রাসনের ব্যাপারে কোন কোন আরব দেশের নিরব ভূমিকা এবং মুসলিম জাতির মধ্যকার অনৈক্যের কারণেই আজ ফিলিস্তিনের নিরপরাধ ও মজলুম মানুষকে এভাবে নির্মমভাবে প্রাণ হারাতে হচ্ছে । তাই তিনি এই আগ্রাসী শক্তির মোকাবেলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। # 350419
captcha