IQNA

তুরস্কে ইসরাইল বিরোধী বিক্ষোভ

14:59 - January 19, 2009
সংবাদ: 1733071
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর অপরাধযজ্ঞের বিরুদ্ধে তুরস্কে রবিবার প্রচন্ড বিক্ষোভ হয়েছে ।
তুরস্কের ‘দৈনিক লি ফিগারো’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরাইলী সেনাদের পৈশাচিক তান্ডবের বিরুদ্ধে তুরস্কের রাজধানী ইস্তাবুলে রবিবার হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভকারীরা এসময় গাজায় ইসরাইলী সেনাদের নৃশংস গণহত্যার নিন্দা জানিয়ে ফিলিস্তিনীদের সমর্থনে নানা ধরনের প্লাকার্ড নিয়ে মিছিল করে । # 350573
captcha