কূয়েতের সংসদ সদস্যগণ এক বিবৃতিতে আরবদেশগুলোর অর্থনীতি বিষয়ক বৈঠকে ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমূদ আব্বাসের উপস্থিতির সমালোচনা করে বলেন, মাহমূদ আব্বাস ফিলিস্তিনের জনগণের প্রেসিডেন্ট নয় এবং এই বৈঠকে তার উপস্থিতি অবৈধ ।
তথ্যকেন্দ্র আল জাজিরা নেট এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কূয়েতের বেশকয়েকজন সংসদ সদস্য ও রাজনীতিবিদ গত সোমবার এক বিবৃতিতে ফিলিস্তিনী জনগণের প্রতিনিধিত্বকারী হামাস নেতাদের অনুপস্থিতিতে আরবদেশগুলোর অর্থনীতি বিষয়ক বৈঠকের আয়োজনের তীব্র সমালোচনা করেছেন । বিবৃতিতে কূয়েতের সংসদ সদস্যগণ মাহমূদ আব্বাসকে গাজায় ইসরাইলের অমানবিক হামলায় ইহুদিবাদী সরকারকে সহায়তাদানকারী হিসেবে অভিযুক্ত করে এই বৈঠকে তার উপস্থিতিকে দুঃখজনক বলে বর্ণনা করেন । বিবৃতিতে গুরুত্বারোপ করে বলা হয় ফিলিস্তিনের সংবিধান অনুযায়ী মাহমূদ আব্বাস এখন আর সেদেশের প্রেসিডেন্ট নন ।কারণ তার ক্ষমতার মেয়াদ গত ৯ জানুয়ারী শেষ হয়েছে । এদিকে কূয়েতের কয়েকটি রাজনৈতিক সংগঠনও আরব অর্থনৈতিক বৈঠকে মাহমূদ আব্বাসকে আমন্ত্রন জানানোয় এর সমালোচনা করেছে ।# 350662