IQNA

গাজায় ইসরাইলী অপরাধযজ্ঞের নিন্দা জানানোর মধ্যদিয়ে কূয়েতে আরব দেশগুলোর অর্থনৈতিক বৈঠক শেষ হয়েছে ।

14:24 - January 21, 2009
সংবাদ: 1734124
ফিলিস্তিনের গাজায় ইসরাইলী সেনাদের বর্বর গণহত্যার নিন্দা জানানোর পাশাপাশি গাজা সমস্যা সমাধানের ব্যাপারে বিবৃতি প্রকাশের মধ্যদিয়ে গতকাল কূয়েতে আরবদেশগুলোর অর্থনৈতিক বৈঠক শেষ হয়েছে ।
কাতার থেকে প্রকাশিত দৈনিক আল শার্গের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরাইলী সেনাদের বর্বর গণহত্যার নিন্দা জানানোর পাশাপাশি গাজা সমস্যা সমাধানের ব্যাপারে বিবৃতি প্রকাশের মধ্যদিয়ে গতকাল কূয়েতে আরবদেশগুলোর অর্থনৈতিক বৈঠক শেষ হয়েছে । বিবৃতিতে যুদ্ধ বিধ্বস্ত গাজার পুনর্গঠন ও গাজায় ইসরাইলী সেনাদের অব্যাহত অবরোধ ও অমানবিক হামলায় বিপর্যস্ত মানুষের স্বাস্থ্য সেবার উন্নয়ন এবং সেখানে জরুরীভিত্তিতে মানবিক সাহায্য সরবরাহ করার পাশাপাশি অবিলম্বে গাজার মানুষের স্বাভাবিক জীবন যাপনের পরিবেশ ফিরিয়ে আনার উপর গুরুত্বারোপ করা হয় । একই সাথে এই বিবৃতিতে গাজায় ইসরাইলের বর্বর অপরাধযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করার উপর গুরুত্বারোপ করা হয় ।এছাড়া এই বৈঠকে আরবদেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে করণীয়সহ এই দেশগুলোতে বর্তমান বিশ্ব অর্থনৈতিক সংকটের প্রভাব নিয়ে আলোচনা করা হয় ।# 351660
captcha