ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মঙ্গলবার সংবাদ সংস্থা আল জাজিরা নেটকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন,ফিলিস্তিনের গাজায় ইসরাইলের অমানবিক হামলায় নারী, শিশু ও বৃদ্ধসহ শত শত নিরপরাধ ফিলিস্তিনীর প্রণহানির ঘটনা মানবাধিকারের ক্ষেত্রে সকল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এই বর্বর হত্যাযজ্ঞের জন্য ইসরাইলী কর্মকর্তাদের আন্তর্জাতিক যুদ্ধঅপরাধ আদালতে বিচার হওয়া উচিত। তিনি এই যুদ্ধকে অসম যুদ্ধ হিসেবে উল্লেখ্য করে বলেন, একমাত্র ঈমানী শক্তির বলেই ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যুদ্ধারা গাজা যুদ্ধে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ইসরাইলী সেনাদের বিরুদ্ধে বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে ।# 351407