IQNA

মিশর ইসরাইলের সাথে নিরাপত্তা বিষয়ক সমঝোতাচুক্তি স্বাক্ষরের খবর অস্বিকার করেছে

9:23 - January 25, 2009
সংবাদ: 1735411
ফিলিস্তিনের গাজা উপত্যকার সীমান্ত নিয়ন্ত্রনের ব্যাপারে কায়রো ও তেলআবিবের মধ্যে নিরাপত্তা বিষয়ক সমঝোতাচুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ইসরাইলের জাতিয় নিরাপত্তা পরিষদ যে দাবী করেছে মিশর তা অস্বীকার করেছে ।
তথ্যকেন্দ্র আল জাজিরা নেট এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রনের ব্যাপারে কায়রো তেলআবিবের সাথে নিরাপত্তা বিষয়ক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে বলে ইসরাইলের জাতীয় নিরাপত্তা পরিষদ যে দাবী করেছে মিশরের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র হেসাম জাকি গতকাল সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তা অস্বীকার করে বলেছেন সীমান্ত নিয়ন্ত্রন করে গাজা উপত্যকার মানুষের অধিকার লঙ্ঘন করার কোন ইচ্ছা মিশরের নেই । তিনি আরো বলেন, মিশর কেবল তার নিজের সীমান্ত রক্ষা করার ব্যাপারে দৃঢ় অঙ্গিকারাবদ্ধ এবং দেশটি কখনো তার সীমান্তে বিদেশী সেনা উপস্থিতির অনুমতি দিবে না । মিশরের পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র ইসরাইলের যুদ্ধ মন্ত্রনালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান অমুস গুলঅদ এর সাম্প্রতিক কায়রো সফর প্রসঙ্গে বলেন, তার এই সফরে কেবল সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গাজায় স্থায়ী যুদ্ধ বিরতি ও গাজার সীমান্ত অতিক্রমী পথগুলো উন্মুক্ত করে দেয়ার ব্যাপারে আলোচনা করা হয় ।# 353393
captcha