দৈনিক গালফ নিউজ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ ইসলামী ব্যাংক ১১ বিলিয়ন ডলার পূঁজি নিয়ে চলতি বছরের গ্রীষ্মকাল থেকে যাত্রা শুরু করবে । ইসলামী ব্যাংকের সাধারণ পরিষদের সভাপতি শেখ সালেহ আব্দুল্লাহ কামাল শুক্রবার বিশ্বের সর্ববৃহৎ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে বলেন, ইসলামী সম্মেলন সংস্থার সদস্য দেশগুলো এই ব্যাংকে পূঁজি বিনিয়োগ করবে ।তিনি গুরুত্বারোপ করে বলেন, ইসলামী উন্নয়ন ব্যাংক বিশ্বের সর্বৃহৎ ইসলামী ব্যাংকের অন্যতম প্রধান সহযোগি হলেও সাধারণ মানুষও এই ব্যাংকে পূঁজি বিনিয়োগ করতে পারবেন। তিনি বর্তমান বিশ্ব অর্থনৈতিক সংকটের প্রতি ইঙ্গিত করে বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ইসলামী পূজি বিনিয়োগ খাতকে আরো শক্তিশালী করার এটাই মুখ্যম সময় ।# 353030