ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মরিতানিয়ার ইসলামী গবেষণা সংস্থার মহাসচিব শেইখুল জেইনুল লিমন ফিলিস্তিন জবরদখলকারী ইসরাইলের সাথে সম্পর্ক চ্ছিন্ন করার ব্যাপারে মরিতানিয়ার প্রেসিডেন্টের সাহসী পদক্ষেপের প্রশংসা করে বলেছেন ইসরাইলের সাথে সম্পর্ক চ্ছিন্ন করার ফলে কেবল মারিতানিয়ার মুসলমানরাই লাভবান হবে তাই নয় একইসাথে দেশটি থেকে হিংসা ও বিদ্বেষ অনেকাংশে হ্রাস পাবে। তিনি আরো বলেন, মরিতানিয়া সরকার এমন সময় ইসরাইলের সাথে সম্পর্ক চ্ছিন্ন করলো যখন ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর অপরাধযজ্ঞের প্রতিবাদে বিশ্বের অধিকাংশ দেশের মানুষ ইসরাইলের সাথে তাদের দেশের সম্পর্ক চ্ছিন্ন করার আহবান জানিয়ে আসছে এবং নি:সন্দেহে মরিতানিয়ার প্রেসিডেন্টের এই পদক্ষেপ প্রশংসার দাবী রাখে ।# 351383