সংবাদ মাধ্যম ‘আল জাজিরার’ বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদি আরবের মুফতি ‘শেখ আব্দুল আযিয আল শেখ’ বিশ্ব সাম্রাজ্যবাদের প্রতি তার অব্যাহত আনুগত্য প্রকাশের অংশ হিসেবে সম্প্রতি রিয়াদে ‘ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ’ বিশ্ববিদ্যালয়ে দেয়া এক ভাষণে পশ্চিমা পণ্য বর্জনকারীদের সমালোচনা করে বলেন, ইসলামী শরীয়ত অনুযায়ী বিশ্বের দেশগুলোর মধ্যে বানিজ্যিক লেনদেন জায়েয বা বৈধ । এতএব, যারা পশ্চিমা পণ্য ব্যবহারের বিরোধী তারা তাদের বিশ্বাসের প্রতি দৃঢ়চিত্ত নন। তিনি আরো বলেন, আমাদের চিন্তা চেতনা ও বিশ্বাস থেকে সব ধরনের অস্থিতিশিলতা দূর করতে হবে ।আর তা না হলে এ বিষয়টি আমাদের নিজেদের ও অন্যদের ক্ষতি বয়ে আনবে ।তিনি বিষয়টি আরো ব্যাখ্যা করে বলেন, একে অন্যের সহযোগিতার উপর ভিত্তি করেই আজকের বিশ্ব পরিচালিত হচ্ছে এবং কোন দেশই সার্বিকভাবে স্বয়ং সম্পূর্ণ নয় । এমনকি প্রতিটি দেশই কোননা কোনভাবে একে অন্যের উপর নির্ভরশীল। যেমন পশ্চিমারা আমাদের তেল সম্পদের মোখাপেক্ষি এবং আমরাও তাদের পণ্যের মোখাপেক্ষি । অতএব তাদের পণ্য বর্জনের হুমকি আমাদের জন্য কোন কল্যাণ বয়ে আনবে না । উল্লেখ্য সম্প্রতি ফিলিস্তিনের গাজায় ইসরাইলী সেনারা নির্মম গণহত্যা চালানোর পরও পশ্চিমা দেশগুলো নির্লজ্জভাবে ইসরাইলকে সমর্থন করার প্রতিবাদে বিশ্বের বেশকয়েকটি দেশ পশ্চিমা পণ্য বর্জনের ঘোষণা দেয়।# 353789