IQNA

বাংলাদেশে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতা

10:01 - January 27, 2009
সংবাদ: 1736426
বাংলাদেশের রাজধানী ঢাকায় গত রোববার থেকে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআনের হেফজ প্রতিযোগিতা শুরু হয়েছে ।
কূয়েতের সরকারী বার্তাসংস্থা ( kuna ) এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, পবিত্র কোরআনের হেফজ শিক্ষা বিষয়ক বিশ্ব কোরআন সমিতির উদ্যোগে বাংলাদেশের রাজধানী ঢাকায় গত রোববার থেকে ৫ দিন ব্যাপী জাতীয় পর্যায়ে পবিত্র কোরআনের হেফজ প্রতিযোগিতা শুরু হয়েছে ।সারাদেশের ২৭০ জন পবিত্র কোরআনের হাফেজের অংশগ্রহণের মধ্যদিয়ে ৪ টি বিভাগে এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ।এরমধ্যে রয়েছে পবিত্র কোরআনের ৩০ পারা, ২০ পারা, ১০ পারা ও ৫ পারা হেফজ প্রতিযোগিতা । বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব, কোরআনের হেফজ শিক্ষা বিষয়ক ইন্সটিটিউটের পরিচালক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিচালক সহ আরো বেশকয়েকজন দেশের বিশিষ্ট কোরআন বিশেষজ্ঞ এই কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের বিচারকার্য পরিচালনা করবেন। আগামী বৃহস্পতিবার এই প্রতিযোগিতা শেষ হওয়ার কথা রয়েছে। পবিত্র কোরআনের হেফজ শিক্ষা বিষয়ক বিশ্ব সমিতির বাংলাদেশ প্রতিনিধি ও বাংলাদেশের ইসলামী শিক্ষাকেন্দ্রগুলোর পরিচালকবৃন্দসহ দেশের বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদগণের উপস্থিতিতে আগামী শুক্রবার এই প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। # 354468
captcha