IQNA

পশ্চিম আফ্রিকায় কুরআন বিষয়ক উচ্চ শিক্ষাকেন্দ্রের উদ্বোধন

8:26 - January 28, 2009
সংবাদ: 1736918
উত্তর নাইজেরিয়ার কানু শহরে পবিত্র কুরআন বিষয়ক উচ্চ শিক্ষাকেন্দ্র চালু করার ব্যাপারে এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং খুব শিঘ্রই এই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হবে ।
সংবাদ মাধ্যম ‘ Leadership Nigeria’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, উত্তর নাইজেরিয়ার কানু শহরের ‘ওনিয়স’ মসজিদের পাশে পবিত্র কুরআন বিষয়ক উচ্চ শিক্ষাকেন্দ্র চালু করার ব্যাপারে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং খুব শিঘ্রই এই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হবে । এই শিক্ষাপ্রতিষ্ঠানটি নাইজেরিয়ার শিক্ষামন্ত্রনালয়ের তত্বাবধানে ও কানু শহরের ‘বয়রু’ বিশ্ববিদ্যালয়ের অধিনে পরিচালিত হবে। প্রতিষ্ঠনটি চালু করা হলে এটাই হবে পশ্চিম আফ্রিকার মধ্যে প্রথম কুরআন বিষয়ক উচ্চ শিক্ষাকেন্দ্র ।উল্লেখ্য নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দেশটির সবচেয়ে বেশি মুসলমান বসবাস করে এবং দেশের মোট জনগোষ্ঠীর শতকরা ৫৫ ভাগ হলো মুসলমান ।# 354928
captcha