মরক্কোর সরকারী বার্তাসংস্থা ( map ) এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মরক্কোর ইসলামী শিক্ষা পরিষদের ইউরোপীয় শাখার উদ্যোগে ব্রাসেলসএ বেলজিয়ামের সংখ্যালঘু মুসলমানদের জন্য আয়োজিত পবিত্র কোরআনের হেফজ ও তাজভিদ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সোমবার পুরস্কার বিতরণ করা হয়েছে ।এই পুরস্কার বিতরণি অনুষ্ঠানে বেলজিয়ামে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত সামির আজহার পবিত্র কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে পবিত্র কুরআনের উচ্চ শিক্ষার প্রতি আরো বেশি মনোযোগী হওয়ার জন্য বেলজিয়ামের সংখ্যালঘু মুসলমানদের প্রতি আহবান জানান । বেলজিয়ামের ইসলাম প্রচারকদের সমতি ‘আঞ্জুমানে মোবাল্লেগ’ এর সভাপতি মোহাম্মদ আল তাজেকনী এই কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরে বলেন, মরক্কোর কোরআন বিষয়ক প্রতিষ্ঠান ‘আল হাসানুল সানি’ এর সহযোগিতায় আগামী বছর থেকে ইউরোপের অন্যান্যদেশগুলোতেও এই কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হবে । উল্লেখ্য, বেলজিয়ামে বসবাসরত মরক্কোর বেশকয়েকজন পবিত্র কুরআনের ক্বারী ও হফেজসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত পবিত্র কুরআনের ক্বারী ও হাফেজদের উপস্থিতিতে গত রবিবার ব্রাসেলসএ এই কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।# 354936