সৌদিআরবের সরকারী বার্তাসংস্থা (spa) এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশ্বের বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদগণের উপস্থিতির মধ্যদিয়ে সৌদিআরবের জেদ্দায় গতকাল ‘ইসলামী অর্থনৈতিক চিন্তাদর্শন ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । বিশ্ব অর্থনৈতিক সংকট মোকাবেলায় ইসলামী অর্থনৈতিক চিন্তাধারাকে কাজে লাগানোর লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয় । সম্মেলনে বিশ্ব অর্থনৈতিক সংকটের কারণ এবং এই সংকট মোকাবেলায় ইসলামী অর্থনৈতিক চিন্তাধারাকে কাজে লাগানোর বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয় ।এছাড়া এই সম্মেলনে ইসলামী পূঁজিবিনিয়োগ ব্যবস্থাকে আরো শক্তিশালী করার বিষয় নিয়েও আলোচনা করা হয় বলে জানানো হয়েছে ।# 355063