IQNA

ইসরাইল গাজা উপত্যকাকে তাদের নয়া যুদ্ধাস্ত্রের পরীক্ষাক্ষেত্র হিসেবে ব্যাবহার করেছে : নরওয়ের চিকিৎসক

9:33 - January 29, 2009
সংবাদ: 1737386
গাজায় যুদ্ধকালীন সময়ে আহত ফিলিস্তিনীদের চিকিৎসা সেবাদানকারী নরওয়ের ডাক্তার মোদেস গিলব্রেট ইসরাইলের এই বর্বর হামলাকে যুদ্ধঅপরাধের সাতে তুলনা করে ইসরাইলী কর্মকর্তাদের শাস্তি দাবী করেছেন ।
সংবাদ মাধ্যম আল জাজিরা নেট এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, গাজায় ইসরাইলের অমানবিক হামলা চলাকালীন সময়ে যুদ্ধাহত ফিলিস্তিনীদের চিকিৎসা সেবাদানকারী নরওয়ের ডাক্তার মোদেস গিলব্রেট সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, গাজা উপত্যকায় টানা ২২ দিনের বর্বর হামলায় ইসরাইলী সেনারা অনেক নতুন ও অপ্রচলিত অস্ত্র ব্যবহার করেছে ।তিনি গুরুত্বারোপ করে বলেন, গাজায় ইসরাইলী সেনাদের এই অপ্রচলিত অস্ত্রের ব্যবহারের ফলে নারী, শিশু ও বৃদ্ধসহ শত শত নিরপরাধ ফিলিস্তিনী নিহত হওযার পাশাপাশি যারা এই অস্ত্রের আঘাতে আহত হয়েছেন তাদের অবস্থাও আশংকাজনক ।কারণ তারা এমন জটিলভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন যে তদের চিকিৎসা করাটাও অত্যন্ত কঠিন হয়ে পড়েছে । তিনি ইসরাইলের এই বর্বর হামলাকে যুদ্ধঅপরাধের সাথে তুলনা করে আন্তর্জাতিক ‍যুদ্ধঅপরাধ আদালতে ইসরাইলী কর্মকর্তাদের শাস্তি দাবী করেন।মি: মোদেস গিলব্রেট বলেন, ইসরাইলী সেনারা গাজায় গণহত্যা চালিয়ে সকল আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্গন করেছে। # 354367
captcha