থাইল্যান্ডে অবস্থিত ইরানী সাংস্কৃতিক কেন্দ্রের বরাত দিয়ে বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষ্যে আগামী ৬ ফ্রেব্রুয়ারী থাইল্যান্ডের চুলালংগরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘ ইসলাম ও বৌদ্ধ ’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ইসলাম ও বৌদ্ধ ধর্মের অভিন্ন বিষয়সহ ইরান ও থাইল্যান্ডের মধ্যকার গত চারশ বছরেরও বেশি সময়ের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে । ইরানের যোগাযোগ ও সংস্কৃতি দপ্তরের প্রধান মেহদী মোস্তাফাভীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল এই সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে ।# 354277