সংযুক্ত আরব আমিরাতের সরকারী বার্তাসংস্থা ‘WAM’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ‘দুবাই এর উপহার’ শীর্ষক কোরআন প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান ইব্রাহীম মোহাম্মদ বুমাল্লাহ বলেছেন, দুবাই শহরে গত সোমাবার থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী জাতীয় কোরআন প্রতিযোগিতার বাছাই পর্ব গতকাল শেষ হয়েছে । বাছাই পর্বের এই প্রতিযোগিতায় সারা দেশের প্রায় ২০৫ জন পবিত্র কোরআনের ক্বারী ও হাফেজ অংশ নেন।আগামী ১৪ই ফেব্রুয়ারী এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ।# 354957