IQNA

17:30 - February 03, 2009
সংবাদ: 1739199

ভারতে ইসলামী সাহিত্য সম্মেলন

ভারতের ভূপালে গতকাল অষ্টম ইসলামী সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

সংবাদ মাধ্যম ‘Indianmuslims ’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ভারতের বিশিষ্ট ধর্মীয় আলেম ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে গতকাল ভূপালে অষ্টম ইসলামী সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ভারতের ইসলামী সাহিত্য পরিষদের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। ইসলামী সাহিত্য সম্পর্কে মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধির পাশাপাশি বিশ্বব্যাপী ইসলামী সাহিত্যকে আরো বিস্তৃত করার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয় ।সম্মেলনে ইসলামী সাহিত্যের ইতিহাস ও সাহিত্য জগতে ইসলামী আলেমদের তৎপরতা নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয় ।# 357256
captcha