বাহরাইনের দৈনিক আল ওয়াক্ত এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বাহরাইনের ইসলামী উচ্চ পরিষদের সভাপতি আব্দুল্লাহ বিন খালেদ আল খলিফার তত্ত্বাবধানে মানামায় আগামী ২০ এপ্রিল ২২ তম বার্ষিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।এই প্রতিযোগিতার বিষয়বস্তুর মধ্যে রয়েছে পবিত্র কোরআনের হেফজ ও ক্বেরাআত প্রতিযোগিতা ।বাহরাইনের কোরআন প্রতিযোগিতা বিষয়ক দপ্তরের সচিব মোহাম্মদ আল মোহজেরী বলেছেন, ২২ তম এই কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ ই এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন ।বাহরাইনের বার্ষিক এই কোরআন প্রতিযোগিতায় সেদেশের শিক্ষামন্ত্রনালয়ের সাবেক পরিচালক ও বিশিষ্ট কোরআন বিশেষজ্ঞ আব্দুর আযিয বিন মোহাম্মদ আল খলিফার নামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে । # 357968