IQNA

কাতারে পবিত্র কুরআন ও হাদিস প্রতিযোগিতা

8:16 - February 17, 2009
সংবাদ: 1744870
কাতারের রাজধানী দোহায় রোববার থেকে যুবকদের ১১ তম পবিত্র কুরআন ও হাদিস প্রতিযোগিতা শুরু হয়েছে ।
কাতারের দৈনিক ‘আল রয়ের’ বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কাতারের সংস্কৃতি মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে গত রোববার থেকে কাতারের রাজধানী দোহায় যুবকদের ১১ তম কুরআন ও হাদিস প্রতিযোগিতা শুরু হয়েছে ।কাতারের যুব উন্নয়ন বিষয়ক দপ্তরের মহাপরিচালক ও প্রতিযোগিতা বিষয়ক সচিব খালেদ ইউসুফ আল মালা’ বলেছেন, কাতারের যুবকদের ১১ তম এই কুরআন ও হাদিস প্রতিযোগিতায় পবিত্র কুরআনের সুরা মায়েদার হেফজ ও তাফসির প্রতিযোগিতা এবং সুরা আনফল ও তওবার তেলাওয়াত ও তাজভীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । এছাড়া হাদিস প্রতিযোগিতায় ৩টি বিভাগে রাসুল (সা:) এর হাদিস থেকে ১০০, ৫০ ও ২০ টি হাদিসের হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।আগামী ২৩ ফেব্রুয়ারী পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে ।প্রতিযোগিতা শেষে আগামী ২৬ ফ্রেব্রুয়ারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে ।# 364424
captcha