জর্দানের দৈনিক আল দাস্তুরের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি আরবদেশগুলোর চিকিৎসকদের সমর্থন আদায়ের লক্ষ্যে গাজায় গত রোববার থেকে আরব চিকিৎসক লীগের ৪ দিন ব্যাপী বৈঠক শুরু হয়েছে । জর্দানের চিকিৎসক ফোরামের সভাপতি বসাম আল কেসওয়ানী বলেছেন, আরব চিকিৎসক লীগের ৪ দিন ব্যাপী এই বৈঠকে ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি চিকিৎসা সহায়তা আরো জোরদার করার উপায় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হবে ।এছাড়া এই বৈঠকে, ফিলিস্তিনের গাজা উপত্যকার নিরপরাধ মানুষের উপর দখলদার ইসরাইলের চাপিয়ে দেয়া সাম্প্রতিক ২২ দিনের যুদ্ধে তেলআবীবের ব্যাপক বিধ্বংসী অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত ফিলিস্তিনীদের সুচিকিৎসার বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে ।# 378209