IQNA

লন্ডনে শিশুদের পবিত্র কুরআন প্রতিযোগিতা

15:30 - April 26, 2009
সংবাদ: 1770048
লন্ডনের শিয়া সোসাইটির প্রচারণা কমিটির উদ্যোগে আগামী ৪ জুলাই শিশুদের পবিত্র কুরআনের হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।
সংবাদ মাধ্যম হুজ্জাত এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, হযরত আলী ( আ:) এর পবিত্র জন্মদিন উপলক্ষ্যে লন্ডনে আগামী ৪ জুলাই শিশুদের পবিত্র কুরআনের হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । এই প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীরা পবিত্র কুরআনের সুরা বালাদ ও ইনসান এর হেফজ প্রতিযোগিতায় অংশ নিবে । হেফজ ছাড়াও এতে থাকছে তাজভিতসহকারে পবিত্র কুরআনের তেলাওয়াত প্রতিযোগিতা ।আগ্রহী প্রার্থীরা আগামী ৭ মের মধ্যে প্রতিযোগিতায় অংশগহনের জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হবে বলে জানানো হয়েছে ।# 393871
captcha