IQNA

10:43 - April 27, 2009
সংবাদ: 1770427

শারজায় ইসলামী ফিকাহ পরিষদের ১৯ তম সম্মেলন

সংযুক্ত আরব আমিরাতের শারজায় রোববার থেকে ইসলামী ফিকাহ পরিষদের ১৯ তম সম্মেলন শুরু হয়েছে ।

সংযুক্ত আরব আমিরাতের সরকারী বার্তাসংস্থা ‘WAM’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের শারজার হোটেল ‘রেডিসন সাস’ এ গতকাল থেকে ৪ দিন ব্যাপী ইসলামী ফিকাহ পরিষদের ১৯ তম সম্মেলন শুরু হয়েছে । বিশ্বের ৬০ টি দেশের ২০০ জন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বদের উপস্থিতির মধ্যদিয়ে এই সম্মেলণ শুরু হয় ।সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী সম্মেলন সংস্থার মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু এবং ইসলামী ফিকাহ পরিষদের সচিব আব্দুস সালাম এবাদি বক্তৃতা করেন ।সম্মেলে ইসলামী শরীয়তে ‘ধর্মীয় স্বাধিনতা’, ‘বাক স্বাধিনতা’ , ‘পারিবারিক দ্বন্দ্ব-সংঘাত’ ও ‘ইসলামী ব্যাংকিং কার্যক্রমের ক্ষেত্রে বৈধ প্রতিযোগিতামূলক ভূমিকা’ শীর্ষক বিষয় সহ ১১০ টির বেশি বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে ।# 394237
captcha