সৌদিআরব থেকে প্রকাশিত দৈনিক আল মদিনার বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদি আরবের কুরআনের হেফজ বিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্সের পরিচালক সলেহ বিন আলী আল যামিহ বলেন, অষ্টম আন্তজতিক কুরআন শিক্ষা কোর্সে অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশনের ব্যাপারে বয়স, লিঙ্গ ও ভৌগলিকগত কোন সীমাবদ্ধতা নেই । জনাব যামিহ বলেন, হিজরী ১৪২২ সালে প্রথমবারের মতো মক্কা মোকাররমায় ২ মাস ব্যাপী কুরআনের হেফজ বিষয়ক এই আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স চালু করা হয় এবং ঐ বছর সংযুক্ত আরব আমিরাতের একজন শিক্ষার্থী মাত্র ২৭ দিনে পবিত্র কুরআন মুখস্ত করেন। # 393656