IQNA

মরক্কোয় ‘‘ পশ্চিমা ও ইসলামী দলগুলোর মধ্যে সংলাপ ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

9:42 - April 28, 2009
সংবাদ: 1770951
মরক্কোর অগদির শহরে গত রবি ও সোমবার দুইদিন ব্যাপী ‘‘ পশ্চিমা ও ইসলামী দলগুলোর মধ্যে সংলাপ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
কূয়েতের বার্তাসংস্থা KUNA এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মরক্কোর জাস্টিস এন্ড ডেভলপমেন্ট পার্টি এবং ইসলামী দেশগুলোর সংসদিয় পরিষদের উদ্যোগে মরক্কোর অগদির শহরে গত রবি ও সোমবার দুইদিন ব্যাপী ‘‘ পশ্চিমা ও ইসলামী দলগুলোর মধ্যে সংলাপ ’’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে মরক্কো, কূয়েত, বাহরাইন, সুদান, মিশর ও মরিতানিয়ার বেশকিছু সংসদ সদস্য ও রাজনীতিবিদ অংশ গ্রহণ করেন ।সম্মেলনের উদ্বোধনী ভাষণে আরবদেশগুলোর সংসদ প্রতিনিধিদের সংগঠনের প্রধান নাসের আল সানী দূর্নীতি মোকাবেলায় পশ্চিমা ও মুসলিম বিশ্বের মধ্যে গঠনমূলক আলোচনার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে বলেন, ইসলামী বিশ্বে অনেক চিন্তাবিদ ও বুদ্ধিজীবী রয়েছেন যারা সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পাশ্চাত্যের বুদ্ধিজীবী মহলের সাথে গঠনমূলক আলোচনা করতে পারেন। একই সাথে তিনি পাশ্চাত্য ও ইসলামী দলগুলোর মধ্যে সম্পর্ক আরো জোরদার করার ব্যাপারে আরো নতুন ও গঠনমূলক ধারনা উত্থাপন করতে সম্মেলনে অংশগ্রহণকারীদের প্রতি আহবান জানান ।# 395524
captcha