IQNA

দক্ষিণ আফ্রিকায় ইসলামী অর্থ তহবীল প্রতিষ্ঠা

13:10 - April 29, 2009
সংবাদ: 1771642
দক্ষিণ আফ্রিকায় সোমবার ইসলামী শরীয়ত ভিত্তিক অর্থ তহবিল গঠন করা হয়েছে ।
আন্তর্জাতিক দৈনিক ‘আশশারকুল আওসাত’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনার কেন্দ্রস্থল জোহান্সবোর্গে ‘‘শরীয়ত তহবিল ৪০’’ নামে ইসলামী শরীয়ত ভিত্তিক অর্থ তহবিল গঠন করা হয়েছে । দক্ষিণ আফ্রিকার ৪ লক্ষ মুসলিম পরিবারকে আর্থিক সেবা প্রদাণ করাই এই তহবীল গঠনের প্রধান উদ্দেশ্য। এই তহবীলের জন্য এরইমধ্যে ৩৩ লক্ষ ৭৫ হাজার ডলার অর্থ সংগ্রহ করা হয়েছে এবং এই তহবীল যাতে সম্পূর্ণ ইসলামী শরীয়ত অনুযায়ী পরিচালত হয় সেজন্য একটি তদারকি কমিটিও গঠন করা হয়েছে । দক্ষিণ আফ্রিকায় ইসলামী ব্যাংকিং সেবা বর্তমানে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠায় দেশটির অন্যান্য ধর্মের অনুসারীরাও এখন ইসলামী আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশেষভাবে ঝুকে পড়ছে ।# 396080
captcha