সৌদিআরবের সরকারী বার্তাসংস্থা ‘spa’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, তিউনেশিয়ার আন্তর্জাতিক বই মেলায় সৌদিআরবের মদিনা মনোয়ারায় অবস্থিত বাদশা ফাহাদ ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত পবিত্র কুরআন প্রদর্শণীতে পবিত্র কুরআন, কুরআনের তাফসির এবং ৪৬ টি ভাষায় অনুবাদকৃত পবিত্র কুরআন স্থান পেয়েছে । এছাড়া এই প্রদর্শণীতে বাদশা ফাহাদ ফাউন্ডেশনের কুরআন গবেষণা কেন্দ্র, কুরআনের অনুবাদ কেন্দ্র, ইসলামী গবেষণা কেন্দ্র এবং রাসূল (সা:) এর সুন্নাত ভিত্তিক সেবা কেন্দ্রের সাথে দর্শকদের পরিচিত করানোর জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। এমনকি, এই প্রদর্শনীস্থল থেকে দর্শনার্থীরা বাদশাহ ফাহাদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পবিত্র কুরআনের তাজভিত ও তেলাওয়াত বিষয়ক আন্তর্জাতিক কোর্স এবং পবিত্র কুরআন ও সুন্নাহ ভিত্তিক সম্মেলন সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারবেন । # 396348