IQNA

15:34 - May 03, 2009
সংবাদ: 1773326

বৃটেনে হযরত যয়নাব (সাঃ আঃ )র জন্মবার্ষিকী উৎযাপন

বৃটেনের ইসলামী কেন্দ্রে গতকাল ইসলামের মহিয়সী নারী হযরত যয়নাব (সাঃ আঃ )র পবিত্র জন্মোৎসব পালিত হয়েছে ।

বৃটেনের ইসলামী কেন্দ্রের তথ্যবিভাগের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, পবিত্র আহলে বাইতের অনুসারী বিশিষ্ট কবি, সাহিত্যিক ও ইসলামী চিন্তাবিদদের উপস্থিতির মধ্যদিয়ে গতকাল বৃটেনের ইসলামী কেন্দ্রে হযরত যয়নাব (সাঃ আঃ )র পবিত্র জন্মোৎসব পালিত হয়েছে ।অনুষ্ঠানে হযরত যয়নাব (সাঃ আঃ )র জীবনী সম্পর্কিত কবিতা আবৃতি ও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিয়া মাজহাবের অনুসারী প্রখ্যাত মোবাল্লেগ উম্মে মেহদী আল মুসাভী এবং বৃটেনের বিশিষ্ট আলেম এবং দেশটির একটি মসজিদের ইমাম আলহাজ আরুবে মাদাল্লেজ হযরত যয়নাব (সাঃ আঃ )র জীবনী সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন। হযরত যয়নাব (সাঃ আঃ ) হিজরী ৫ সালের ৫ ই জামদিউল আওয়াল জন্মগ্রহণ করেন। # 398092
captcha