বার্তাসংস্থা ‘‘ Ma’an ’’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ফুজিবারহুম বলেছেন, গাজায় ইসরাইলী অবরোধ অব্যাহত থাকার ফলে সেখানকার মানুষ যখন চরম দুঃখ, কষ্টের মধ্যে জীবন যাপন করছে তখন আরবদেশগুলোর নেতৃবৃন্দ ইসরাইলের এই অন্যায় আচরণের ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে ।তিনি আরো বলেন, ফিলিস্তিনে বিশেষকরে গাজায় ইসরাইলের অব্যাহত আগ্রাসনের ফলে প্রতিদিনই যখন অসহায় ও নিরপরাধ ফিলিস্তিনীদের মৃত্যু ঘটছে তখন কোন কোন আরব দেশ এ ব্যাপারে নাম মাত্র প্রতিক্রিয়া ব্যাক্ত করছে আবার কোন কোন দেশ এখনও প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ইসরাইলকে সমর্থন দিয়ে যাচ্ছে । তিনি বিশ্ময় প্রকাশ করে বলেন, গাজায় অব্যাহত ইসরাইলী অবরোধের অবসান ঘটাতে কাতার, কূয়েত, সৌদি আরব ও মিশরের মতো আরব দেশগুলো বৈঠকের আয়োজন করলেও এখন পর্যন্ত এই বৈঠকের কোন ফলাফল লক্ষ্য করা যায় নি । এ অবস্থায় তিনি ২০০৭ সালের গ্রীষ্মকাল থেকে শুরু হওয়া ইসরাইলী অবরোধের অবসান ঘটাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আরব ও ইসলামী দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন । # 400136