IQNA

ইস্তাম্বুলে অন্ধদের পবিত্র কুরআন প্রতিযোগিতা

16:07 - June 02, 2009
সংবাদ: 1786542
তুরস্কের ইস্তাম্বুল শহরে রোববার অন্ধদের পবিত্র কুরআনের ক্বেরাআত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ মাধ্যম CIHAN এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, তুরস্কের ইস্তাম্বুল শহরে রোববার অন্ধদের পবিত্র কুরআনের ক্বেরাআত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । পবিত্র কুরআনের ১২ জন অন্ধ ক্বারী ব্রেইল লিপির কুরআন শরীফ ব্যবহারের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নেন। তুরস্কে অন্ধদের জন্য পবিত্র কুরআনের ক্বেরাআত প্রতিযোগিতার আয়োজন এটাই প্রথম একথা উল্লেখ করে ইস্তাম্বুল শহরের ফতেহ এলাকার মসজিদের ইমাম আব্দুস সামাদ আইডিন বলেন, দেশের অভিজ্ঞ কুরআনের শিক্ষকদের দ্বারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং গত কয়েকমাসে এসব প্রতিযোগি ক্বেরাআত বিষয়ে ব্যাপক সফলতা অর্জন করেছে। #414272
captcha