বার্তাসংস্থা ‘WAM’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা আইসিস্কোর উদ্যোগে তিউনেশিয়ার রাজধানী তিউনিশে আজ থেকে সংস্কৃতি ও সভ্যতাগুলোর মধ্যে সংলাপ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে ।বিশ্বের ২০ টি দেশের ১০০ জনেরও বেশি বিশিষ্ট বুদ্ধিজীবী সম্মেলনে অংশ গ্রহণ করেন। সভ্যতা ও সংস্কৃতিগুলোর মধ্যকার সংলাপ প্রক্রিয়ার পর্যালোচনা এবং এই সংলাপ প্রক্রিয়াকে জোরদার করার উপায়সহ ধর্ম ও সংস্কৃতিগুলোর মধ্যে পারস্পরিক সম্মান প্রদর্শনের ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে সংলাপ প্রক্রিয়াকে আরো এগিয়ে নেয়ার বিষয় নিয়ে আলোচনা করা হবে। # 415057