IQNA

তুরস্কে মসজিদের ইমামদের মধ্যে পবিত্র কুরআনের হিফয, ক্বেরাআত ও আযান প্রতিযোগিতা

14:09 - June 04, 2009
সংবাদ: 1787213
তুরস্কের চনক কালে শহরে সোমবার মসজিদের ইমামদের মধ্যে পবিত্র কুরআনের হিফয, ক্বেরাআত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
`Haber 7' এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, তুরস্কের ধর্ম মন্ত্রনালয়ের উদ্যোগে সোমবার দেশটির চনককালে শহরে মসজিদের ইমামদের মধ্যে পবিত্র কুরআনের হিফয, ক্বেরাআত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় চনককালে শহর ও এর পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন মসজিদের ইমামগণ অংশ নেন। এই প্রতিযোগিতায় পবিত্র কুরআনের ৩০ পারা হিফয বিভাগে সরইজাক মসজিদের ইমাম ইলমাজ, ক্বেরাআত বিষয়ে চনককালে শহরের বরবরুস মসজিদের ইমাম এবং আযানে শহরের শুহাদা মসজিদের ইমাম প্রথম স্থান অধিকার করেছে । # 415256
captcha