IQNA

মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে মহিলাদের জন্য কুরআন বিষয়ক অনুষদ চালু করার আবেদন প্রত্যাখ্যান

17:04 - June 07, 2009
সংবাদ: 1788352
মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান মোহাম্মদ আল তাইয়্যেফ বিশ্ববিদ্যালয়টিতে মহিলাদের জন্য কুরআন বিষয়ক অনুষদ চালু করার আবেদন প্রত্যাখ্যান করেছেন।
কাতারের দৈনিক ‘আল রয়ের’ বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মিশরের সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক কমিশনের উপ প্রধান ‘আতিউল ফিউমি’সহ দেশের ১৭ জন সংসদ সদস্য সম্প্রতি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধানের কাছে লেখা এক চিঠিতে বিশ্ববিদ্যালয়টিতে মহিলাদের জন্য কুরআন বিষয়ক অনুষদ চালু করার জন্য যে প্রস্তাব দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান আহমাদ আল তাইয়্যেফ তা প্রত্যাখ্যান করেছেন ।মিশরের সংসদ সদস্যদের ঐ চিঠিতে উল্লেখ করা হয়েছে, মিশরে বর্তমানে প্রায় ১১০ টি কুরআন শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত: ২৫ হাজার নারী শিক্ষার্থী রয়েছে ।এসব শিক্ষার্থীরা যাতে পবিত্র কুরআন বিষয়ে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করতে পারে সে বিষয়টির প্রতি বিবেচনা করেই আল আজহার বিশ্ববিদ্যালয়ে মহিলাদের জন্য কুরআন বিষয়ক অনুষদ চালু করার প্রস্তাব করা হচ্ছে। এদিকে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক চ্যান্সেলর ও দেশটির সংসদের ধর্ম বিষয়ক কমিশনের প্রধান আহমাদ ওমর হাসেম বলেন, আল আজহার বিশ্ববিদ্যালয়ে মহিলাদের জন্য নারী বিষয়ক অনুষদ চালু করা আজ সময়ের দাবী । তিনি গুরুত্বারোপ করে বলেন, যে সমাজের অর্ধেক সদস্যই হলো নারী এবং আদর্শ সমাজ গঠনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই নারী সমাজের জন্য বিশ্ববিদ্যালয়ে কুরআন বিষয়ক অনুষদ চালু করা ইসলামী শরীয়তের পরিপন্থী নয়। তাছাড়া আল আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই নারীদের বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে । # 416641
captcha